• জাতীয়

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার: মা‌নিকগ‌ঞ্জে খাদ্য উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশে ১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার, আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ চাল দেওয়া হ‌বে। এ ল‌ক্ষে উপকার ভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউসে খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই চার মাস টানা চলবে এই কর্মসূচি। এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির পর আরো দুই মাস এই কর্মসূচি চলবে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই কর্মসূচিতে ছয় মাসের জন্য লাগবে ১০ লাখ মেট্রিক টন চাল। প্রয়োজন হলে বিদেশ থেকে ৪ লাখ টন চাল আমদানি করা হবে।

বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক পর্যায়ে ১ কেজি চাল উৎপাদন করতে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

এ ছাড়া নিম্নবিত্ত ভোক্তাদের জন্য আরো কম মূল্যে চাল ক্রয়ের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গতবছর ৫০ লাখ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে।

অনুষ্ঠানে মা‌নিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন আক্তার, বিভাগীয় ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo