ফাইল ছবি
নিউজ ডেস্ক : আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। আমরা আশা করি, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা, যুব র্যালি, সেমিনার সিম্পোজিয়ামসহ নানা কর্মসূচির মাধ্যমে আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)