• গণমাধ্যম

সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদ শফিকের রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সিনিয়র সদস্য সৈয়দ মাহমুদ শফিক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সৈয়দ মাহমুদ শফিকের দ্রুত সুস্থতা ও পরিপূর্ণ আরোগ্যের জন্য তাঁর ছেলে জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাচসাস সদস্য পল্লব মাহমুদ সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাংবাদিক সৈয়দ মাহমুদ শফিক জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জামালপুর শহরের মিয়া পাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, সিনিয়র এই সাংবাদিক আলহাজ সৈয়দ মাহমুদ শফিক দীর্ঘ ছাপান্ন বছর যাবৎ দেশের প্রথম সারির বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। দেশ বরেণ্য এই সিনিয়র সাংবাদিক আজ গুরুতর অসুস্থ অবস্থায় জীবন সায়াহ্নে। বর্তমানে তিনি ঢাকায় আছেন।


সাংবাদিক সৈয়দ মাহমুদ শফিকের ছেলে জাতীয় প্রেসক্লাবের স্থানী সদস্য, সাপ্তাহিক অন্যলোক পত্রিকার সম্পাদক ও প্রকাশক পল্লব মাহমুদ বলেন, আমার বাবার অবস্থা সংকটা পণ্য। তাঁর জন্য সবাই আল্লাহ্ পাকের দরবারে দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার বাবাকে আরোগ্য দান করেন দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাই।

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo