ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা কক্সবাজারে গেছেন, সেখানে বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন এসব স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
জনআকাঙ্ক্ষা ধারণ করে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে
রুহুল কবির রিজভী বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তেমনই আয়োজন পাবো বলে আশাবাদী।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন শাসন দেখতে চাই, যা হবে সত্যিকারের জনগণের কাছে জবাবদিহিমূলক।
এ সময় বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিমানের ত্রুটি থাকলে প্রকাশ করা উচিত। কিন্তু তথ্য লুকিয়ে রাখায় এমন দুর্ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে গুজবও।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)