• রাজনীতি

‎বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দেশ: সালাহউদ্দিন

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দেশ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

‎বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালির শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের ৫ আগস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আজকে দ্বিতীয় বছরের প্রথম দিন। আমাদের প্রতিশ্রুতি, এই বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দেশ।

‎তিনি বলেন, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে, এই বাংলাদেশ তাবেদার মুক্ত থাকবে। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো।

‎তিনি আরও বলেন, বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে। প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রের সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম হবে। এটাই হবে আজকের দিনের অঙ্গীকার। এটাই হবে আজকের দিনে আমাদের শপথ।

‎সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দিনের যে সব সংস্কার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, সনদ স্বাক্ষরিত হবে। প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে মতামত নেবে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বাস্তবায়িত হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায়।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo