প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে জুঁই খাতুন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর ম্যধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জুয়েল হোসেনের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির উঠোনে খেলছিল জুঁই। সে সময় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। হটাৎ করেই শিশুটিকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা বড়াল নদে জুঁইয়ের নিথর দেহ ভেসে উঠলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে মারা গেছে বলে জানান স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা বলেন, ঘটনাটি খুবই দুঃজনক।
পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের দুই পাশ...
কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

মন্তব্য (০)