• গণমাধ্যম

খুলনায় সাংবাদিকের ওপর মব হামলা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধি : স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে গাড়িতে ছিলেন এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি বিএম রাকিব হাসান। হঠাৎ করেই রূপসা বাসস্ট্যান্ড এলাকায় ঘিরে ধরল ১৫-২০ জনের একদল যুবক। জোর করে নামিয়ে নেওয়া হলো গাড়ি থেকে। শুরু হলো জনতার নামে মবের তাণ্ডব। মারধর, হুমকি, অপমান—সব ঘটল প্রকাশ্যে, নিজের পরিবারের সামনে।

শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ির গতিরোধ করে রাকিবকে নামিয়ে একপাশে নিয়ে যাওয়া হয়। কয়েকজন অভিযোগ তুলে বাকবিতণ্ডা শুরু করে, যা মুহূর্তেই রূপ নেয় মারধরে। শুধু মারধর নয়, রাকিবের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগও ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ।

সাংবাদিক রাকিব হাসান বলেন, “ঘটনাটি একদম পরিকল্পিত। এমনভাবে আমাকে ঘিরে ধরা হয়েছিল যে, কিছুই করার ছিল না। আমার স্ত্রী ও সন্তানের চোখের সামনে এসব হয়েছে। আমি আতঙ্কে ছিলাম তাদের নিরাপত্তা নিয়েই।”

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছে, তবে এধরনের মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি ও মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক বলেন, “এটা নিছক মারধর নয়, এটা সমাজে আইনশৃঙ্খলা ভেঙে ফেলার একটি কৌশল। সাংবাদিক হোক বা সাধারণ মানুষ—কারো কোনো ভুল থাকলে তার বিচার রয়েছে আদালতে। রাস্তায় এভাবে মব তৈরি করে ‘বিচার’ চালানো একধরনের অপরাধ। প্রশাসনকে আরও সক্রিয় হয়ে এই সংস্কৃতি রুখতে হবে।”

এ বিষয়ে রূপসা থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সাংবাদিক রাকিব হাসানের ওপর এই হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে খুলনার সাংবাদিক সমাজ। তারা বলছে, আজ একজন সাংবাদিক, কাল হয়তো সাধারণ পথচারী। মব কালচারের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে আইনবিরোধী এই ‘সামাজিক বিচারের’ সংস্কৃতি পুরো সমাজকে গ্রাস করে ফেলবে।

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo