• সমগ্র বাংলা

রাণীনগরের কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামুলক উপস্থিত বক্তৃতা এবং দেওয়ালিকা প্রতিযোগী বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।


সোমবার দুপুরে অত্র বিদ্যালয়ের আয়োজনে এবং বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি মাহমুদ কলি  (ছোলাইমান)।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন,অভিভাবক সদস্য মো: ওহেদুল ইসলাম মিলনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দেওয়ালিকা এবং জলবায়ু বিষয়ক সচেতনতায় উপস্থিত বক্তৃতায় ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৬জন বিজয়ীদের মাঝে বিজয়ী পুরস্কার এবং অংশগ্রহনকারীদের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo