ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই সমাবেশ ঘিরে এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগসহ আশপাশের এলাকা।
এদিন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের সমাগম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাঁটাবন মোড় ও ঢাকা ক্লাব পর্যন্ত পৌঁছে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশে এসেছেন।
‘তারেক রহমান বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে’ ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থল। কিছুক্ষণের মধ্যেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)