ফাইল ছবি
নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনঃনির্ধারণে জোনভিত্তিক খোঁজ-খবর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণে দলের সাবেক সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হবে। পরে সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সূত্র জানিয়েছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আসন্ন জাতীয় নির্বাচনে সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩০০ আসনে ছোট খাটো পরিবর্তনের প্রস্তাব করে আগামী ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। গত বুধবার ইসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...
বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

মন্তব্য (০)