ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ বিএনপির স্হায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষ চেয়ে চেয়ে দেখবে ওই দিন শেষ হয়ে গেছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোষরদের খোলক থেকে বেরিয়ে জনগনের কাতারে দাড়ানোর আহবান জানিয়ে তিনি আরো বলেন, জনগনের মনের ভাষা বোঝার চেষ্টা করুন,দেশের প্রতি দ্বায়িত্বশীল আচরন করুন, সেটি করলে জনগন ক্ষমা করে দেবে। ব্যর্তয় ঘটানোর চেষ্টা করলে কেউ রক্ষা করবেনা বলে সতর্ক করেছেন তিনি।
আজ বুধবার দিনাজপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে আয়োজিত যুবদলের নব গঠিত ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এতে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, রংপর বিভাগের সাবেক সহ সভাপতি নাজমুল আলম নাজু এবং জেলা কমিটির সদস্য সচিব রেজাউল ইসলাম রেজাসহ অন্যান্যরা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)