• রাজনীতি

চাঁদাবাজদের পেছনের পৃষ্ঠপোষকদেরও বিচার করতে হবে: তাসনিম জারা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  শুধু চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ধরলে হবে না বরং তাদের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে—এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে তিনি লিখেছেন, ‘শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না। ’ 

গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন বলে জানান তিনি। 

ডা. জারা বলেন, ‘রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা—যেখানেই গেছি সাধারণ মানুষ একটা প্রশ্ন বার বার করেন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?’

এনসিপি নেত্রী বলেন,  ‘অপরাধী যেই হোক, তার পরিচয়, প্রভাব বা অতীত ইতিহাস যাই থাকুক, সবাইকে আইনের আওতায় আনতে হবে।’ তিনি মনে করেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি একটি রাজনৈতিক সংস্কারের লড়াই।’

রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকেই আগে নিজেদের ঘর গোছাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, সেই বাস্তবতা ছিল। কিন্তু এক বছর পরেও যদি আপনি সেটা করতে না পারেন, সেটার দায় আপনার।’

তবে তিনি মনে করেন, এখনো সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনে, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo