ফাইল ছবি
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সই করা চিঠিটি রোববার (২৭ জুলাই) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে তার এবং তার চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
চিঠিতে যেসব নাম উল্লেখ রয়েছে:
১. বেগম খালেদা জিয়া
২. এ বি এম আবদুস সাত্তার (একান্ত সচিব)
৩. মো. মাসুদার রহমান
৪. ফাতেমা বেগম ও
৫. রুপা সিকদার
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, খালেদা জিয়ার লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)