• রাজনীতি

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ৫ আগস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৭ জুলাই) ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে শেরপুরে শহরের থানা মোড়ে এসসিপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

‎তিনি বলেন, দেশব্যাপী সংস্কারের আলাপ-আলোচনা চলছে। আমরা বলেছি, ৫ অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। সঙ্গে ‘জুলাই ঘোষণাপত্র’ও ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশনে যদি মৌলিক সংস্কার না হয়। যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এনসিপি সেই ‘জুলাই সনদে’ সমর্থন দেবে না।

‎নাহিদ ইসলাম বলেন, শেরপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন করে বাংলাদেশে জনগণ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা পুশইনের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে বলেছি, সীমান্তে আমরা কোনো হত্যাকাণ্ড ও পুশইন মেনে নেব না। আমরা বলেছি, যদি পুশইন করতে হয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং শেখ হাসিনাকে পুশইন করুন।

‎জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।সমাবেশের আগে শেরপুর শহরের কলেজ মোড়ের জুলাই আন্দোলনে শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা করেন নেতাকর্মীরা। সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo