• গণমাধ্যম

জামালপুরে সাংবাদিকের নামে আওয়ামী আইনজীবীর মিথ্যা মামলা দায়ের, সাংবাদিকদের ক্ষোভ!

  • গণমাধ্যম

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক মনিরুজ্জামান লিমন সহ তিন জনের নামে মিথ্যা চাঁদাবাজীর মামলা ও হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মনিরুজ্জামান লিমন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক ভোরের চেতনায় বকশীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (২১ জুলাই) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজী বাদী হয়ে মামলা আমলে নেওয়ার আদালত বকশীগঞ্জ এ সিআর মামলা দায়ের করেন।
ওই মামলায় লিমনের বড় ভাই পল্লী চিকিৎসক মিল্লাত হোসেন ও মাদ্রাসা শিক্ষক ভাই রেজাউল করিমকে আসামী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজীর সঙ্গে একই গ্রামের মফিজল হকের ছেলে মিল্লাত হোসেনের পারিবারিক বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ১৯ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে মিল্লাত হোসেন এর বাড়ির সামনে গিয়ে তাকে বাড়ি থেকে বের হতে বলেন ইসমাইল সিরাজী। পরে মিল্লাতের ভাই রেজাউল করিম ও সাংবাদিক লিমন তার বড় ভাই মিল্লাত হোসেনকে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। এক পর্যায়ের তাদের মধ্যে কথাকাটি হয়। এসময় স্থানীয়রা উভয় পক্ষকে ঝগড়া থামিয়ে বাড়িয়ে পঠিয়ে দেন।
এঘটনায় ইসমাইল সিরাজী তার ভগ্নিপতি মিল্লাত হোসেন, মিল্লাতের ছোট ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমন, আরেক ভাই রেজাউল করিমকে আসামী করে চাঁদাবাজী ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলাটি এফআইআর ভুক্ত করতে নির্দেশ প্রদান করেন। 
এদিকে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলা এবং বকশীগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা।
আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী কর্তৃক সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

মিথ্যা মামলা প্রসঙ্গে সাংবাদিক মনিরুজ্জামান লিমন জানান, ইসমাইল সিরাজী আমার বড় ভাই মিল্লাত হোসেন এর শ্যালক। পাশাপাশি আমাদের বাড়ি। জমি নিয়ে বিরোধের জের ধরে হয়রানি করতেই আমাদের তিন ভাইকে মিথ্যা চাঁদাবাজীর মামলায় আসামী করেছেন। ঘটনার সত্যতা প্রমাণে সরেজমিনে তদন্ত করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এই মামলাবাজ এর হাত থেকে বাঁচতে চাই।

এব্যাপারে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী ইসমাইল সিরাজী সাংবাদিকদের জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা চাওয়া হয়েছে , যা হবে আইনের মাধ্যমে হবে।

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo