ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার পর এ ঘটনা ঘটে। তবে, কিছুক্ষণ পরেই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জামায়াত।
এরপর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে ওঠালে তিনি ফের বক্তব্য শুরু করেন। এ সময় তিনি আরও অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই বক্তব্য দিতে থাকেন জামায়াত আমির।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারসহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু করে জামায়াতে ইসলামী।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে।
এরপর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)