• গণমাধ্যম

নড়াইল প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি আব্দুল হক সাধারণ সম্পাদক এম এম মাহাবুবুর রশিদ লাভলু

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল  প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) আগামী দুই বছরের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে। অ্যাডঃ এস এম আব্দুল হককে সভাপতি, এম এম মাহবুবুর রশিদ লাবলু সাধারন সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ এস এম ইকবাল হোসেন জানান, সোমবার রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর প্রতিটি পদে একটি করে বৈধ মনোনয়নপত্র থাকায় ২১টি পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

তিনি জানান, সভাপতি পদে অ্যাডঃ এস এম আব্দুল হক (দি নিউজ টুডে) সহ-সভাপতি পদে অ্যাডঃ আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (বাসস), সাধারণ সম্পাদক পদে এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি), কোষাধ্যক্ষ পদে মোস্তফা কামাল (আরটিভি), যুগ্ম সাধারন সম্পাদক পদে আল আমিন (যায় যায় দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মোঃ ইমরান হোসেন (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক জহির ঠাকুর (এটিএন বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সী আসাদুর রহমান (ইনডিপেন্ডেট টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রাজু আহমেদ রাজীব (আইনবার্তা), দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী (দৈনিক ঢাকা ও দৈনিক ভোরের বাণী), নির্বাহী সদস্য অ্যাডঃ মোঃ তারিকুজ্জামান লিটু (বাংলা ভিশন) অ্যাডঃ আলমগীর সিদ্দিকী (দৈনিক ওশান),মোঃ হাফিজুর রহমান (নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান (নড়াইল কন্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি), খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪ )।

নর্বনির্বাচিত সভাপতি অ্যাডঃ এস এম আব্দুল হক সুষ্ঠভাবে সকল কাজ সম্পন্ন হওয়ার নড়াইল প্রেসক্লাবের সকল সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের কে ধন্যবাদ জানান। দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য নড়াইল প্রেসক্লাব আগামী দিনে আরো জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কমিটি ঘোষনার পর উপস্থিত সদস্যবৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo