• লিড নিউজ
  • রাজনীতি

এবার ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নাম প্রকাশ না করে এক ছাত্রনেতার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৭ জুলাই) সকালে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, কোনো একজন ছাত্রনেতা জেলা পর্যায়ে সফর/মার্চ করার সময় লোকজন ও উৎসুক জনতাকে দেখে উত্তেজনা সামলাতে না পেরে ‘১৬ বছরের সঙ্গে ৭ মিনিটের এক উক্তি’ করেছেন। অথচ ৫ আগস্টের পর তিনি সহনশীলতা ও সহঅবস্থানের গণতান্ত্রিক রাজনীতির নীতিকথা শুনিয়ে জনগণকে জ্ঞান দিয়েছেন—একই ব্যক্তি।

‘ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করে, নিজেদের সবচেয়ে বড় শক্তি—যাকে খুঁটি, সহায়ক কিংবা সমর্থক যেভাবেই বলা হোক—তাদের উদ্দেশ্য করে যদি এই ‘১৬ ও ৭ মিনিটের উক্তি’ দেওয়া হয়, তাহলে ওনাকে মনে করিয়ে দিতে হবে, আমরা আপনাদের প্রতিপক্ষ নই; বরং উপরোক্ত সহায়ক শক্তিই।’

ইশরাক হোসেন আরও লিখেছেন, গণ-অভ্যুত্থান হয়েছে ‘হাসিনা খেদাও, হাসিনা পতন’-এর একদফা আকাঙ্ক্ষা থেকে। যেভাবে আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধকে নিজেদের একচেটিয়া সম্পত্তিতে পরিণত করেছিল, আপনি যদি ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্বও নিজেদের একক অর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তবে বলব—তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদের কাছ থেকে এতটুকু প্রত্যাশা করা নিশ্চয়ই বাড়াবাড়ি নয়।

‘রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আমরা অনেক সময় কিছু কথা বলে ফেলি—যা হতেই পারে। কিন্তু এই বক্তব্যটি সরাসরি অপমান ও চরম অসম্মানজনক সেইসব শহীদদের আত্মার প্রতি, যারা এই দীর্ঘ আন্দোলনে প্রাণ দিয়েছেন। অত্যাচারিত অন্যদের কথা নাই বললাম।’

বিএনপির এই নেতা আরও বলেন, গুম অথবা খুনের শিকার ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, পারভেজ, সোহেল, সম্রাট, সুজন, জনি, চঞ্চল, জাকির, বুলবুল, নুরু—তাদের মতো ঢাকার ছাত্র ও যুবনেতাদের চূড়ান্ত ত্যাগকে আপনি তাচ্ছিল্য করছেন। ঢাকার বাইরের নাম আর উল্লেখ করলাম না। সেই ভোলার নুরে আলম, আব্দুর রহমান কিংবা মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের শাওনের পরিবারের কাছেও কি আপনি একই ‘ডায়ালগ’ দেবেন?

‘সব কৃতিত্ব জোর করে নিজের নামে দাবি করা ‘দেউলিয়াপনার রাজনীতি’র অন্তিম পরিণতি এক বছর আগেই আমরা দেখেছি। আমরা কোনো অবস্থাতেই শহীদদের প্রতি এই ধরনের অবমাননাকর মন্তব্য আর শুনতে চাই না। শুধু শহীদ নয়—যারা আহত, পঙ্গু হয়ে গেছেন, যারা অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেন—তাদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবলে জনগণ তা মানবে না। আর ধৈর্যচ্যুতি ঘটলে জনগণ আপনাকে ছুড়ে ফেলতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না।’

 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo