• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলায় ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রবিজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জের এক‌টি দল।

গ্রেফতারকৃত রবিজুল ইসলাম (৩৫) সিংদাইর, নাগরপুর, টাঙ্গাইল জেলার নাগরপুর উপ‌জেলার সিংদাইর গ্রা‌মের মো: আবুল হো‌সে‌নের পুত্র।

বুধবার (১৮ জুন) র‌্যাব ৪, সিপিসি ৩ মা‌নিকগ‌ঞ্জ এর কোম্পানী কমান্ডার এক প্রেস বিজ্ঞ‌প্তির ম‌াধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রবিজুল ইসলাম দীর্ঘদিন যাবত রাজশাহী হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ক্রয় করে এনে মানিকগঞ্জ সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় উপরোক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে মাদকবিরোধী অভিযানে মাদক সহ গ্রেফতার হয়েছিলো। যাহার মানিকগঞ্জ সদর থানার মামলা নং১৫(০৪)২১, জিআর ১২৫/২১, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)। উক্ত মামলার স্বাক্ষ্য প্রমান এবং যুক্তি তর্ক শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, মানিকগঞ্জ উপরোক্ত আসামির বিরুদ্ধে গত ১ জানুয়া‌রি ২০২৫  তা‌রি‌খে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন। উল্লেখ্য আসামি মামলার রায় প্রদানের পর থেকে পলাতক ছিলো।

র‌্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন নবীন সিনেমা হল এলাকায় গত মঙ্গলবার রা‌তে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo