ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো মতঐক্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এর বাইরে জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের বিধান রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনি ইশতেহারে রাখতে পারবে।
মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দ্বিতীয় দিনের বিরতিতে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি পদ নিয়োগ দেওয়া হবে বলেও ঐকমত্য হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অর্থবিল ও আস্থাভোট ছাড়া সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবে।
তিনি জানান, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন, পাবলিক আন্ডারটেকিংসহ গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ সংখ্যানুপতিক ভিত্তিতে বিরোধীদল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো।
তিনি জানান, বিরতির পর আলোচনা হবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব নিয়ে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)