ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস এই তথ্য জানিয়েছে।
এদিকে আল জাজিরা ও এএফপিসহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
এই হামলায় ইসরায়েলের হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী নতুন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে, শনিবার রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। পালটাপালটি এই হামলায় উভয় দেশের কয়েকশ মানুষ হতাহত হয়েছেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)