• লিড নিউজ
  • আন্তর্জাতিক

অবশেষে বাঙ্কার থেকে বের হলেন নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে জনসম্মুখে আসলেন। ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে একধরণের লুকিয়েই সময় পার করেছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম সামা টিভি সূত্রে জানা গেছে, বাঙ্কারে লুকানো অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ভিডিও বক্তব্যগুলো দিতেন যেগুলো পরবর্তীতে প্রচারিত হতো।

জানা গেছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজও বাঙ্কারে লুকানো ছিলেন। যদিও তারা একসঙ্গে ছিলেন কি না তা স্পষ্ট করে জানানো হয়নি। এদিকে ইরান-ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলমান রয়েছে।

গতকাল রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৫ জুন) স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানিয়েছেন।

এর আগে ইরানের হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছিলেন। এই ঘটনার কথা তেল আবিব থেকেই স্বীকার করা হয়েছে। এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন নেতানিয়াহু। 

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে। রোববার ইরানের রাজধানীতে নতুন করে বিস্ফারণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo