ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রত্যাবর্তনের গল্প লিখতে হলে দারুণ কিছু করতে হতো বাংলাদেশকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ তা করতে পারেননি হামজা চৌধুরী ও শমিত শোমরা। ফল ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যধানের হারল বাংলাদেশ। ম্যাচ হারলেও দর্শকদের হৃদয় জিতেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও ফিরতে পারেনি। ডিফেন্ডার তারিক কাজীর নেওয়া হেডটি যদি বার স্পর্শ না করে সামান্য নিচ দিয়ে যেত, তাহলে ম্যাচটা ড্র হতে পারত।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলের খেলায় সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।’
এ ছাড়া, তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)