ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের, তাঁর স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় ২০-৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এজাহারে বাদি অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদি বিএনপির হয়ে শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। সেসময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদি।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)