ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। যে কোনো মূল্যেই হোক, দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর সম্ভব।
শনিবার (৩১ মে) যাত্রাবাড়ীতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার সবার যেমন আছে, তেমনি নির্বাচনের পক্ষে বলার অধিকার বিএনপিরও আছে। তবে নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না, এটা ঠিক হবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অনেকে আশঙ্কায় আছে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি তো এর আগে ৩-৪ বার ক্ষমতায় গেছে, তবে ভয় কেন? ভয়ের কিছু নেই। জনগণ যদি কাউক নির্বাচিত করে, বিএনপি মেনে নেবে। তবে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক সরকার প্রয়োজন।
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...
বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

মন্তব্য (০)