ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম আসামি পলাশ ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের নবাববাড়ি রোড এলাকায় অভিযান করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়া এলাকার মৃত নুর আলম টুকুর ছেলে এবং রুহানি হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিমুল হত্যা মামলার আসামিও তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির। ওসি হাসান বাসির আরো জানান, গত ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানী খুন হন। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৃন্দাবনপাড়া এলাকার শিমুল হত্যা মামলার আসামি তিনি।
ওসি জানান, আসামি পলাশ ইসলাম দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন পলাশ ইসলাম অবস্থান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল আসামিকে আদালতে পাঠানো হবে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)