• রাজনীতি

হয়তো সাঈদী-সাকা চৌধুরীও এভাবেই ফিরে আসতে পারতেনঃ সারজিস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদী সরকারের দেওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ রায় দিয়েছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।

পোস্টে সারজিস উল্লেখ করেন, আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন!

‘কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।’

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়েছেন। বিগত ফ্যাসিবাদী সরকার কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের তৎকালীন বিচারকরা তাকে মৃত্যুদণ্ড দেয়।

ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলে আস্তে আস্তে তাদের কুর্কীতিগুলো সামনে আসতে থাকে। সেই সঙ্গে রাষ্ট্রের লাখ লাখ মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে যে জেল-জুলুম করা হচ্ছিল, তারও অবসান ঘটতে থাকে। সেই ধারাবাহিকতায় অবশেষে অভিযোগমুক্ত হলেন এটিএম আজহার।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo