ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন যত পেছাবে, তত ষড়যন্ত্র হবে। তার অভিযোগ, কোনো কোনো দল ও ব্যক্তি নির্বাচন দেরিতে চাচ্ছেন। তারা মনে করছেন, দেরিতে নির্বাচন হলে দল গোছাতে পারবেন।
আজ রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন, সংস্কার বাস্তবায়নের পক্ষে, কোনো দল তো বিরোধিতা করেনি। অযথা বিএনপির মতো বড় দলকে ভিলেন বানিয়ে লাভ নেই। বর্তমানে তাদের মতো সাংগঠনিক সক্ষমতা আর কারও নেই। নির্বাচন হলে তো তারাই সরকার গঠন করবে।
এ কারণেই সামাজিক মাধ্যমে দলটির বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন নুর।
ড. ইউনূসের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, কোনো দল তো পদত্যাগের কথা বলেনি। বিএনপিসহ আমরা অনেক দল বলছি যে, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
তিনি আরও বলেন, আর ডিসেম্বর থেকে জুন—এটা নির্বাচনের জন্য অস্পষ্ট রোডম্যাপ। কোন মাসে নির্বাচন হবে, সেই বিষয়ে একটি স্পষ্ট ঘোষণা আসা উচিত।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)