• সমগ্র বাংলা

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার রাতে রাণীশংকৈল থানায় এই ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। নিহত মুঞ্জুর আলী উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের আড়ালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে কৃষক মুঞ্জুর আলী। পরিবারের সদস্যরা জানতে পেরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

মৃত মুঞ্জুর আলীর ভাই ফরদলী মোহাম্মদ জানান, আমার ভাই মানসিক চাপ ও দুশ্চিন্তা ভুগতে ছিলেন। তাঁর ধারণা হতাশাগ্রস্ত হয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী মারা গেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি ময়নাতদন্তের জন্যঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে মোবাইল কোর্ট অভিযান: ৯ মামলা ও জরিমানা আদায়

লালমনিরহাট প্রতিনিধি: যাত্রী হয়রানি বন্ধ ও সড়ক নিরাপত্তা নিশ...

image

জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার ...

ফরিদপুর প্রতিনিধি: "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে...

image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহ...

image

পাবনায় এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর পর প্রাণের টানে বন্ধুদের বন্ধন...

  • company_logo