ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক। নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনাসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ফারুক বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।’
জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা এই অন্তর্বর্তী সরকার ম্লান করে দিচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি।
ফারুক বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিন, না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব।’
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...
বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

মন্তব্য (০)