ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যেমুক্ত বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পাবনার চাটমোহরে "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা. নাসের চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মঞ্জরুল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন, চরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিয়া খাতুন প্রমূখ।
পরে অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান। শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখার জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)