ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষ তার (শেখ হাসিনা) ব্যবস্থা নেবে, আমাদের নিতে হবে না। কারণ সাধারণ জনগণের ওপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা। এই অত্যাচারকে মানুষ কখনও গ্রহণ করবে না।’
এ সময় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের ইচ্ছায় আমরা যদি আবার সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি তাহলে আবারও আপনাদের কল্যাণে ভালো কাজগুলো করব।’
এ সময় খালেদা জিয়ার বার্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী হাসপাতালে বসে থেকেও বলেছেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে।’
নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘খারাপ কাজ থেকে দূরে থাকুন, না হলে শেখ হাসিনার মতো জনগণ আপনাদের ছুড়ে ফেলে দেবে। বিএনপি শান্তির দল।’
পরে মির্জা ফখরুল ওই ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগে যোগ দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)