• রাজনীতি

দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো: আসিফ নজরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তরুণ প্রজন্মকে জুলাই যোদ্ধাদের মতো করে দেশের জন্য ভাবার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।  

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এ আহ্বান জানান তিনি। 

আসিফ নজরুল বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে দেশের জন্য। কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। 

তিনি বলেন, জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটেছে বলেই অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন ঘটেছে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই তরুণদের কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে আইন উপদেষ্টা আরও বলেন, পড়াশোনার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমিতে ফিরে অবদান রাখতে হবে দেশের উন্নয়নে। 

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বনজ সম্পদ উন্নয়নের মাধ্যমে বাসোপযোগী টেকসই পরিবেশ নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

এ সময় তিনি ইকোফেমিনিজম দর্শনের গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, প্রকৃতি রক্ষা ও নারী মুক্তি এই দুটি সংগ্রাম একে অপরের পরিপূরক।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, অধিকারবিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে তরুণদের অবদান অনস্বীকার্য।

সমাবর্তনের পুরো অনুষ্ঠানে টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo