• উদ্যোক্তা খবর

ফরিদপুরে চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হাঁস পালনে সুফল ভোগীদের প্রশিক্ষণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: পুষ্টির চাহিদা পূরণ ও মাংসের উৎপাদন বৃদ্ধিসহ চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে ফরিদপুরের বিভিন্ন চরাঞ্চলের নারীদের হাঁস পালনে সুফল ভোগীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার  ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের চর টেপুরাকান্দিতে হাঁস পালন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর'র পরিচালক ফরিদা ইয়াছমিন, ও প্রকল্প পরিচালক ডাঃ মোঃ আবদুর রহিম। 

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী (হাঁস পালন) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চরণতলে নারীদের হাঁস পালনে দক্ষ করে গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন পরিবারের উপস্থিতির চাহিদা মিটবে তেমনি বাড়বে মাংসের উৎপাদন।  এতে স্বাবলম্বী হবেন নারীরা। 

 

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo