• রাজনীতি

ফরিদপুরে আ.লীগের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ৮ যুবক আটক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের ব্যানার মহাসড়কে বিক্ষোভের চেষ্টাকালে ৮ যুবক কে আটক করে পুলিশ। 

সোমবার  রাতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদ উজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। 

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসাদ উজ্জামান জানান, রবিবার  দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-যশোর মহাসড়কের জেলা সদরের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর ব্রাক নার্সারি এলাকায় কিছু ব্যক্তি জড়ো হয়েছে। থানা পুলিশের একটি দল সেখান থেকে তাদের বেশ কয়েকজন কে আটক করে। সেসময় ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়। মহাসড়কে ও রেল পথে কোন বিশৃঙ্খল পরিবেশ ঘটানোর জন্য অপচেষ্টা ছিল তাদের বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফাহিম মাতুব্বর (১৯), হাসিবুল (১৯), আকাশ (১৯), বিল্লাল হোসেন (১৯), রবিউল ইসলাম (২০), চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার বাবু মোল্যা (১৯) এবং গন্দাখালী গ্রামের সোয়াদ (১৯)।

জব্দকৃত ওই ব্যানারে লেখা ছিলো অবৈধ দখলদার স্বৈরাচার ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভানেত্রী  শেখ হাসিনা ও অন্যান্যদের চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিক্ষোভ। তবে এ ঘটনায় গ্রেফতারকৃতদের কোন দলীয় পদপদবী বা পরিচয় জানা যায়নি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান আরো জানান, সরকারবিরোধী কর্মকান্ড লিপ্ত থাকা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে সমবেত হয়ে তারা রেললাইন সহ মহাসড়কে মিছিলের নামে বিশৃঙ্খলা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস.আই) ফাহিম ফয়সালের অভিযানে গভীর রাতে সেখান থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের নাম উল্লেখ করে ও ৬০ থেকে ৭০ জন কে অজ্ঞাতনামা আসামী করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।  তাদের কে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

 

 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo