• অর্থনীতি

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন বিদেশী বিনিয়োগকারীরা

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নারায়াগঞ্জ প্রতিনিধি: নারায়াগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন কয়েকটি দেশের ৩৬ জন বিনিয়োগকারী।এসময় বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও  অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নেন তারা।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন এর দ্বিতীয় দিন মঙ্গলবার(৮ এপ্রিল) সকালে নারায়াগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে করেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী। সেখানে তাদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। পরে সেখানে তাৎক্ষণিক ভাবে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার ফিটের প্লট নেয়ার একটি চুক্তি স্বাক্ষর হয়। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও  অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। এ সংখ্যা আরো বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

দেশে অর্থনীতিকে উন্নতি করতে সরকারের পক্ষে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ কারীদের আকৃষ্ট করতে আর্থায়নসহ নানা  সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতার বিষয় তুলে ধরা হচ্ছে। পরিদর্শন করানো হচ্ছে দেশের বিভিন্ন ছোট বড় অর্থনৈতিক অঞ্চলগুলো। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন এ উদ্যোগে দেশে বাড়বে বিদেশি বিনিয়োগ বাড়বে তৈরী হবে নতুন কর্মসংস্থান এমনটাই মনে করেন স্থানীয়রা।

মন্তব্য (০)





image

‎দুর্বল প্রবৃদ্ধির যুগে উন্নয়নশীল অর্থনীতির জন্য সম্ভাবনা...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোকে এম...

image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

  • company_logo