• অর্থনীতি

বাজেটে সংস্কারের পদচিহ্ন রাখতে চান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। এরপর সরকারি চাকরি এবং পরে একমাত্র গভর্নর হিসেবে তিনটি আলাদা সরকারের আমলে দায়িত্ব পালন। এ রকম বর্ণিল ও সফল ক্যারিয়ারের শেষভাগে এসে অর্থ উপদেষ্টার মতো কঠিন এক আসনে সালেহউদ্দিন আহমেদ। যিনি জীবনের প্রথমবার জাতির সামনে নিয়ে আসছেন বহুল আকাঙ্ক্ষিত বাজেট। 

কঠিন এক বাস্তবতায় ১৮ কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি ও আকাঙ্ক্ষা পূরণে, মাস দশেক আগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সালেহউদ্দিন আহমেদ। শিক্ষাজীবনে অনন্য মেধার ছাপ রাখা সালেহউদ্দিন আহমেদ পেশা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে। এরপর সরকারি চাকরির নানা পদে থেকে, সামলেছেন গুরুত্বপূর্ণ সব দায়িত্ব। তবে, সবচেয়ে বেশি আলোচনায় আসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে, ২০০৫ সালে দায়িত্ব নেয়ার পর। বিশ্বমন্দার কঠিন এক সময়ে তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন বাংলাদেশের বাস্তবতা।

নেতৃত্বত্বের গুণাবলি, প্রযুক্তির ব্যবহার, অভিনবত্ব আর সৃজনশীলতার বহুমাত্রিক মিশেলে যিনি বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে আনেন ইতিবাচক পরিবর্তন। তিনিই একমাত্র গভর্নর যিনি, সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনটি ভিন্ন সরকারের আমলে।

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার বড় উদাহরণ সালেহউদ্দিন আহমেদের সাদামাটা চলাফেরা আর অদ্ভুত সারল্য আলাদা করেছে অন্যদের থেকে। তাইতো, জীবনের প্রথম বাজেটেই গুরুত্ব দিতে চান সাধারণ মানুষকে। রাখতে চান, কল্যাণমুখী উদ্যোগের অনন্য এক দৃষ্টান্ত।

এবার সংসদ না থাকায়, বাজেট দেয়া হবে টেলিভিশনে। যা এর আগেও হয়েছে একাধিকবার। তবে, রাজনৈতিক সরকারের ডামাডোল আর আডম্বরের বিপরীতে এবার অত্যন্ত সাধারণ আয়োজনে আরেকবার স্মরণীয় হয়ে থাকতে চান সালেহউদ্দিন আহমেদ। পদচিহ্ন রাখতে চান, সুষম উন্নয়ন ও প্রবৃদ্ধিবান্ধব বাজেট দিয়ে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে...

image

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

image

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দা...

image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

  • company_logo