• রাজনীতি

জামালপুরে চেক প্রতারণা মামলায় বিএনপির নেতার ৪ মাসের কারাদন্ড

  • রাজনীতি

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চেক প্রতারনার মামলায় সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমীন মিলনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ন জেলা জজের ২য় আদালতের বিজ্ঞ বিচারক নিস্কৃতি হাগিদক এই রায় দিয়েছেন।  

মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার আসামী রহুল  আমীন মিলন ৩ মাসের সময় নিয়ে  বাদী  শহিদুল্লাহ শহীদের কাছ থেকে  ২ লাখ  টাকা  ধার নেন। কিন্তু ৩ মাসের  সময় অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে গত ২০২৩ সালের (১২ জুলাই) পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক বহি থেকে ২লাখ টাকার চেক প্রদান করেন। মামলার বাদি ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয় তার একাউন্টে টাকা সেই পরিমানের কোন নেই।  পরে ২০২৩ সালের (২২ আগষ্ট) শহিদুল্লাহ্ বাদি হয়ে চেকপ্রতারণার অভিযোগে  আদালতে মামলা দায়ের করেন। মামলার  স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতে এই রায় ঘোষনা  করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন  এডভোকেট  মোহাম্মদ মোকাদ্দেস আলী। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট সাথী।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo