• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় দক্ষিণের খান ইউনিসে এক সাংবাদিকসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উত্তরের গাজা সিটিতে দুই শিশুও নিহত হয়েছে।

গাজার খান ইউনিসে এক ভবনে ইসরায়েলি বাহিনীর চালানো বোমা হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসলাম মাকদাদ।

স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা একটি আবাসিক ভবনে আঘাত হানে, যেখানে একই পরিবারের অনেক সদস্য অবস্থান করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনা ইসরায়েলি বাহিনীর চলমান হামলার ভয়াবহতা ও বেসামরিক প্রাণহানির আরেকটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো গাজায় সংবাদকর্মীদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে এবং এর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলছে, ইসরায়েল রাতভর হামলা চালিয়েছে। গাজার খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত তাঁবুগুলোতে হামলায় দুই শিশু নিহত হয়েছে।

জাতিসংঘ জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা বা আহত করছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে গাজায় ১৫ চিকিৎসাকর্মী হত্যায় ইসরায়েল ভুল স্বীকার করেছে। হত্যার ভিডিও সামনে আসায় ইসরায়েলের বিরুদ্ধে নানা মহলে ক্ষোভ বাড়ছে।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo