• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বিশেষ চিঠি গেলো নরেন্দ্র মোদির কাছে, যা লেখা আছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। যুদ্ধের প্রায় দ্বারপ্রান্তে দুই দেশ। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ একটি পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের লেখা ওই চিঠিতে মোদিকে বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান জানানো হয়েছে। 

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মোদিকে কংগ্রেস চিঠিটি পাঠানো হলো।

ভারত-পাকিস্তান ইস্যুতে এবার মুখ খুললেন এরদোয়ান
চিঠিতে খাড়গে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যখন ঐক্য ও সংহতি খুবই জরুরি, বিরোধীরা বিশ্বাস করে যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা গুরুত্বপূর্ণ। এটি গত ২২ এপ্রিল পহেলগামে হামলা মোকাবিলায় আমাদের সম্মিলিত সংকল্প এবং ইচ্ছাশক্তির একটি শক্তিশালী প্রদর্শন হবে।’
 
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আগামী দু-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা হবে আগামী দু-তিন দিনের মধ্যে তা হবে। আর যদি এই সময়সীমার মধ্যে কিছু না ঘটে- তাহলে বুঝে নিতে হবে বড় বিপদ কেটে গেছে।

এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ দিয়েছে। 

জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশি অনেক দেশ দুই পক্ষেকে সংযম এবং সংলাপের আহ্বান জানিয়েছে।

 

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo