• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তুরস্ক-ইসরাইল সংঘাতের আশঙ্কা,দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন অবস্থানে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে।

সিরিয়ার বার্তা সংস্থা এমএএএন জানিয়েছে, সিরিয়ায় তুরস্ক-নিয়ন্ত্রিত অন্তত তিনটি বিমানঘাঁটি সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। 

তবে হামলা চালানোর আগে ইসরাইল কোনো রকম সতর্কবার্তা দেয়নি।

এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে, সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরাইলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরাইলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা—বিশেষ করে বুধবারের হামলাগুলো—তুরস্ক ও ইসরাইলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের টি-৪ ও তাদমুর বিমানঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo