• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের পুরাতন বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি। এ সময় তার সাথে র‍্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন। 

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর পর্যন্ত। বিভিন্ন অপরাধে এ সময় পুরাতন বাজারে অবস্থিত তরমুজের দোকান মালিক প্রণব কে ৫,০০০/ টাকা, স্টার মোরে অবস্থিত সেবা ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা, মনি স্টোরকে ১০ হাজার টাকা, রাইসা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, তনু স্টোরকে ২০ হাজার টাকা, হক স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, ভোক্তার অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালিত হবে। কোন প্রকার মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি, যেকোনো পণ্য মজুদ, ওজনে কম দেওয়া সহ যে কোন ধরনের অপরাধের শাস্তি অসাধু ব্যবসায়ীদের পেতে হবে। 

এদিকে ভোক্তা অধিকারের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে চাটমোহরের সাধারণ মানুষ। তারা দাবি করেন নিয়মিত অভিযান পরিচালনা করলে সাধারণ মানুষ উপকৃত হবেন।

মন্তব্য (১)





image
image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

image

ফরিদপুরে মিথ্যা মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের স...

৫

ফরিদপুর প্রতিনিধি : ধর্ষণচেষ্টা ও হামলার মিথ্যা অভিযোগ এনে স...

  • company_logo