• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় মজুত ধান-চাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অবৈধভাবে ধান ও চাল মজুত করার অভিযোগে এক চালকল মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। খাদ্য বিভাগ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে। একইসাথে মজুতকৃত ২০৩মেট্টিক টন ধান ও ৩৫মেট্টিক টন চালসহ গুদাম সিলগালা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশনা দেন। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

এবিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান, অবৈধ মজুতের কারণে মিলার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে শহরের পার-নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলে বিধি বহির্ভূত ভাবে ধান ও চাল মজুত করা অবস্থায় পাওয়ার পর ওই মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি মজুত করা চাল ও ধানের গুদামে সিলগালা করা হয়।
 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

১

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, ...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব...

image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

  • company_logo