• অপরাধ ও দুর্নীতি

হত্যা মামলায় রংপুরের আ.লীগ নেত্রী লিপি ভরসা ঢাকায় গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার হত্যাচেষ্টা মামলার আসামি রংপুরের ব্যবসায়ী লিপি খান ভরসাকে ঢাকায়  দরজা ভেঙে গ্রেফতার করেছে পুলিশ।গত বছর ১৩ নভেম্বর মেট্রোপলিটন কোতয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টায় একটি মামলা করেন।লিপি খান ভরসা এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।

রোববার(১৬মার্চ)বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আতাউর রহমান।

গ্রেপ্তার লিপি খান ভরসা রংপুরের ধনাঢ্য ব্যবসায়ী ভরসা পরিবারের পুত্রবধূ। তিনি এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান ও সেরা করদাতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টাসহ আন্দোলন দমনে অর্থ যোগান

লিপি খান ভরসা সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন।তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য টিপু মুনশির নির্বাচনী সভা-সমাবেশে অংশ নেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন।

এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়।সেখানে গুলি লেগে অনেকেই আহত হন।এ ঘটনায় আহত রোগিদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়।

এদিকে মামলা থেকে নাম কাটতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন লিপি খান ভরসা।

তার দাবি, মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে ব্যবসায়ী অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দফতর,মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন তিনি।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান।এসময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই মারধর করেন।একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি।

এ ঘটনায় গত শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ব্যবসায়ী লিপি খান ভরসাকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।গুলশান থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হবে।

 

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর...

image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

  • company_logo