• গণমাধ্যম

কুড়িগ্রামে পিআইবি'র সংবাদ প্রতিবেদন বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর আওতায় কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের নিয়ে তিন দিনের সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের স্বপ্নকুঁড়ি হল রুমে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)এর শাহ আলম সৈকত।

কর্মশালায় মোবাইল সাংবাদিকতা কি এবং কেন -মোবাইল সেটিং ক্যামেরা সেটিং, হিস্টোরি পরিকল্পনা ও স্টোরি তৈরি বিভিন্ন ধরনের শর্ট পরিচালিত ইন্টারভিউ ফ্লেমিং প্ল্যাটফর্ম, বি-রোল,সিকোয়েন্স ও ট্রানজিট শট নিয়ে বিশদ আলোচনা করেন জি টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালাটি অদ্য ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পযন্ত তিন দিন চলবে।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo