• অপরাধ ও দুর্নীতি

মাত্র ৫ হাজার টাকার জন্য প্রাণ গেলো গার্মেন্টস শ্রমিক রেজাউলের!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ মাত্র ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয় গার্মেন্টস কর্মী রেজাউল করিমকে। রেজাউল হত্যা মামলার ৩ জন আসামিকে ধরার মধ্য দিয়ে একটি ক্লু-লেস মামলার জটলা খুললেন গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ।

শনিবার(১৫ মার্চ) শ্রীপুর থানা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য জানিয়েছেন। 

নিহত গার্মেন্টস শ্রমিক মো. রেজাউল করিম (৪০) নেত্রকোনা জেলার সদর উপজেলার দূর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুর উপজেলা থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত (২৫), একই উপজেলার উজিলাব গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম ওরফে পাগলা মামু (৫২) ও নেত্রকোনা জেলার সদর উপজেলা টেংঙ্গা গ্রামের মৃত আলী ওসমানের ছেলে জুলহাস (৩৪)।

সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান , গত ৯ মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ময়লার স্তূপের মধ্যে কলাবাগানের ভেতর থেকে অর্ধগলিত অজ্ঞাত নামা মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় হত্যার সঙ্গে জড়িত চারজনের সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে শ্রীপুরসহ একাধিক থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের দ্রুত কোর্টে প্রেরণ করা হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবকের দ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক ...

image

রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন এর অভিযান: আরসার সেকেন্ড-ইন-ক...

২

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...

image

জামালপুরে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...

image

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মস...

৪

নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...

image

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২

৫

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...

  • company_logo