• রাজনীতি

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ায় ছাত্রদল নেতার ইফতার বিতরণ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক আলবীর ইসলাম শাওন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে মাহে রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার বিকেলে শহরের সাতমাথা ও এর আশেপাশের এলাকায় ছাত্রদল নেতার শাওন পরম মমতায় সকলের হাতে ইফতার উপলক্ষে ভালো মানের খাবার তুলে দেন।

আয়োজন প্রসঙ্গে আলবীর ইসলাম শাওন বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে সাধারণ মানুষ পরম করুনাময় আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত বন্দেগী করেন। সারাদিন রোজা রেখে সামর্থ্যবান মানুষেরা ভাল মানের ইফতার গ্রহণ করতে পারলেও সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম মানুষেরা নানা কষ্টে থাকেন। যদিও লোকলজ্জার ভয়ে কেউ হয়তো তা প্রকাশ করেন না। তাই মাহে রমজানে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের দিক-নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ইফতার সামগ্রী তারা শুধুমাত্র বাহক হিসেবে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন। বিতরণকালে শাওন বগুড়ার সাধারণ জনগণের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য (১)





image
image

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

১

নিউজ ডেস্ক : নৈতিকস্খলন প্রমাণিত হওয়ার পর সংসদ সদস্য (এমপি) ...

image

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধা...

২

নিউজ ডেস্ক : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ...

image

এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিট...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ ...

image

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

৪

নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য স...

image

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

৫

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংস...

  • company_logo