• উদ্যোক্তা খবর

আমেরিকা প্রবাসীর রমজান মাসের খাদ্য সহায়তা পেল অর্ধশতাধীক মানুষ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের দুস্ত ও হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার নিউইয়র্ক প্রবাসী নাইম এস আহমেদ। তিনি ওই গ্রামের অর্ধশতাধীক অসহায় মানুষের মাঝে ইফতার, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

রোববার (২ মার্চ) সকালে উপজেলার ভাদার্ত্তী গ্রামের প্রবাসী নাইম এস আহমেদের গ্রামের বাড়ী থেকে অর্ধশতাধীক হত দরিদ্রদের নিজ হাতে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে নেন। এ সময় প্রত্যেককে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী কেনার জন্য নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাউল, এক লিটার তেল, এক কেজি ছোলা (বুট), এক কেজি চিনি ও পাঁচ কেজি আলু।

জানা গেছে, আমেরিকা প্রবাসী নাইম এস আহমেদ গ্রামের অসুস্থদের চিকিৎসা সহায়তা, দরিদ্রদের আর্থিক সহায়তা এবং মেধাবী ও গরীব শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্যও সহায়তা করে থাকেন। তিনি ভাদার্ত্তী গ্রামের মৃত গিয়াসউদ্দিন আহমেদ ও মৃত শাহিদা আহমেদ দম্পতির ছেলে।

ভাদার্ত্তী গ্রামের নাদিমুল ইসলাম বলেন, আমেরিকা প্রবাসী নাইম এস আহমেদ প্রতি বছর রমজানে অসহায়দের মাঝে ইফতার ও ঈদে ঈদ সামগ্রী বিতরন করেন। এছাড়াও বিভিন্ন সময়ে আর্থিক অনুদান ছাড়াও খেলার সরঞ্চাম, চিকিৎসা ও ঘর তৈরি করে দিয়ে থাকেন। এভাবে প্রবাসে থাকা লোকজন প্রতি পরিবারের পাশে দাঁড়ালে অসহাত্ব কমে আসবে বলে তিনি মনে করেন। মুঠোফোনে আমেরিকা প্রবাসী নাইম এস আহমেদ বলেন, আমি দেশে থাকিনা ঠিক, কিন্তু সব সময় আমার গ্রামের মানুষের জন্য মনটা পুড়ে। তাই যেকোন পরিস্থিতিতে আমি দায়িত্ব মনে করেছি তাদের পাশে দাঁড়ানোর। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাদের পাশে থাকতে চাই। ওদের হাসি আমার তৃপ্তি ও কোটি টাকার সম্বল। আমার সাধারণ খেটে খাওয়া মানুষদের হাসিমাখা মুখটা দেখার আনন্দটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। তাদের মুখের হাসি দেখলে আমার পরিশ্রম স্বার্থক হয়। 

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo