• গণমাধ্যম

ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ক্লাবের ৪০জন ভোটার নির্বাচনে তাদের ভোট প্রদান করেন।

এতে সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ এস এম রায়হান আলম ২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১২ ভোট, আরেক সভাপতি প্রার্থী চ্যানেল আই টিভির নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন পেয়েছেন ৬ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন টিভি ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এন টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুর রহমান জয় পেয়েছেন ১৬ভোট।

শনিবার রাত ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি এ্যাড. শেখ আনোয়ার হোসেন।

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন। যুগ্ন সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল এবং বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভি ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা। অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পাদক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও ঢাকা মেইলের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়ার জেলা প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি, দৈনিক ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জি এম মিঠুন, দৈবিক অবজারভারের জেলা প্রতিনিধি ওবায়দুল হক এবং দৈনিক সংবাদ কণিকার জেলা প্রতিনিধি শামীম আনসারী।

নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত এই কমিটিকে প্রেসক্লাবের সদস্য, জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকসহ সচেতন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন এই কমিটি ক্লাবের অন্যান্য কমিটির চেয়ে ক্লাব ও ক্লাবের সদস্যদের জন্য নতুন উন্নয়নমূলক ও পজেটিভ কর্মকান্ডের মাধ্যমে জেলা প্রেস ক্লাবের ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখাবেন এমনটিই আশা ক্লাবের সদস্যদের।
 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

image

‘অর্থকণ্ঠ’ ও ‘বিজনেস আমেরিকা’র যৌথ উদ্যোগে স্বপ্নজয়ী নারী...

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্য...

image

চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ...

image

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক : সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন...

  • company_logo