• রাজনীতি

সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে পঞ্চগড়ে শামসুজ্জামান দুদু

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: এ বছরেই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে পঞ্চগড় জেলা শহরের সড়ক জনপদের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, এ বছরেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বিএনপির খেলা এখনো দেখেন নাই। আজকে এক মাসের ঘটনায় অনেকে মনে করছে কি ফেলে দিলেন, কি হয়ে গেলেন। ৮০০ টি ভাই, কারো স্বামী কারো সন্তান এখনো ফিরে আসে নাই। বিএনপি নিয়ে কথা বলেন। দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকেন শহীদ জিয়াউর রহমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেগম জিয়া ৬ টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছেন তবু আপোষ করেননি। বেটা কৈ ছিলা? ১৭ বছর নজরে আসে নাই। ৬০ লাখ মামলা। কয়টা মামলা আছে তোমার ৬০ লাখ মামলার আসামী বিএনপি। ঘরে ঘুমাতে পারে নাই। 

সভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo